নিউজ ডেক্সঃ
পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের এই কঠিন পরিস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম’র ব্যক্তিগত তহবিল হতে ওয়ার্ডের সম্মানিত হাফেজ, মুয়াজ্জিন, ইমাম, খতীব ও আলেম-ওলামাদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৮ এপ্রিল ২০২০ (মঙ্গলবার) কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম’র সাথে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সরকারি ইমাম বাতায়নের সেরা কনটেন্ট দাতা অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী,মাওলানা আব্দুল খালেক ও মাওলানা আব্দুল গফুরসহ অন্যান্যরা।
জানা যায় কাউন্সিলর এম আশরাফুল আলম’র সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্ডের অসংখ্য অসহায়, কর্মহীন, দরিদ্র পরিবার, রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুর, ভবঘুরে, আলেমে-ওলামা, ইমাম-মুয়াজ্জিন ও মুক্তিযোদ্ধা পরিবারেরর মাঝে খাদ্য, সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ চলছে । তিনি ওয়ার্ডবাসীকে সরকারি ও চিকিৎসকের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।







Discussion about this post