কালুরঘাট নতুন সেতু বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামস্থ আন্দরকিল্লা চত্বরে নাগরিক ফোরাম কর্তৃক অনশন কর্মসুচী পালিত
কলম টিভি নিউজ ডেক্সঃ গত ৯ নভেম্বর বুধবার চট্টগ্রাস্থ আন্দরকিল্লা চত্বরে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যাগে বিকাল ২-৫ টা এক অনশন কর্মসুচি পালিত হয়। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মহাসচিব সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম, সংগঠনের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার খালেদ, সেতু বাস্তবায়ন পরিষদের আহবায়ক আবদুল মোমিন, কালের কন্ঠ পত্রিকার ব্যুরো প্রধান মোস্তফা নঈম, দেশ জগত পত্রিকার বিশেষ প্রতিনিধি ও লেখক মোহাম্মদ কামরুল ইসলাম, ১৪ দলীয় নেতা মিটুল দাশ গুপ্ত, ডাঃ জাহেদ হোসেন, অধ্যক্ষ ফরিদ আহমেদ, এড মাসুদুল আলম ,যুব নেতা সাজ্জাদ, সাংবাদিক আলমগীর রানা সহ প্রমুখ।
ব্যারিষ্টার মনোয়ার হোসেন বলেন, ২০০১ সালে সেতুটিকে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় সেতুটির বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত, যেখানে নিয়মিত বিভিন্ন যানবাহন ও ট্রাক আটকে পড়ে থাকে।ভয়াবহ মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে দৈনিক প্রায় ১ লাখের অধিক লোক বিভিন্ন ধরনের যানবাহন ও যাত্রী বাহী ট্রেন দিনে অন্তত কয়েকবার সেতু অতিক্রম করছে।
এই জরাজীর্ণ কালুরঘাট সেতুর কারণে ভোগান্তিতে পড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ। ইতিমধ্যে সরকারের পক্ষ হতে নতুন করে একটি সেতু নির্মাণের কথা বলা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। তিনি কালুরঘাট নতুন সেতু অবিলম্বে বাস্তবায়ন জাতীয় স্বার্থে জরুরি বলে মনে করেন এবং কেন বা কি কারনে রহৎস্যজনক ভাবে এ সেতু নির্মাণ নিয়ে গড়িমসি,দীর্ঘসূত্রিতা চলছে গত এক দশক ধরে তার জন্য তিনি তীব্র ক্ষোভ ও হতাশ ব্যক্ত করেন এবং দ্রুত সেতু বাস্তবায়নের দাবি জানান।







Discussion about this post