বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল-নোমানের পক্ষে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনো ভাইরাসে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এস,কে, খোদা তোতন।
আজ রবিবার (২৪ মে) সকালে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় এস,কে,খোদা তোতন বলেন, করোনা ভাইরাস (কোভিট-১৯) এর প্রভাবে অস্থির সারাবিশ্ব মরণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে সারাবিশ্বের মত বাংলাদেশেও চলছে সরকারি অঘোষিত লকডাউন। করোনা আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই সমাজের বিত্তবানদেরও এই দূর্যোগের সময় খাদ্যসামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা আরিফুর রহমার মিঠু, মহিলা নেত্রী রোকেয়া বেগম, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, মো মোস্তফা, মিন্টু সহ আরো অনেকে।
Discussion about this post