• প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
Wednesday, October 28, 2026
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
No Result
View All Result
Home চট্টগ্রাম

চট্টগ্রামে কারখানায় আগুন, ক্ষতির পরিমাণ ও প্রাণহানির তথ্য জানা নেই!

by QALAM BD NEWS
October 17, 2025
in চট্টগ্রাম
0
চট্টগ্রামে কারখানায় আগুন, ক্ষতির পরিমাণ ও প্রাণহানির তথ্য জানা নেই!
নিউজটি শেয়ার করুন।
  
     

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : রাতের আঁধারে কারখানায় দাউ দাউ করে জ্বলছে আগুন। শুরুতে উপরের ষষ্ঠ ও সপ্তম তলায় আগুন থাকলেও ক্রমে তা নিচের ফ্লোরগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ে।

এখন পুরো ভবনই যেন অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। সেই আগুনের এত তেজ ১০০ মিটার দূরত্বেও ত্বক পুড়ে যাওয়ার দশা।

তারপরও জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার ফাইটাররা কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে রাখতে। যাতে আশপাশের কোনো ভবনে এ আগুন ছড়িয়ে না পড়ে সর্বনাশা আগুন।

 ১৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২টায় অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগলেও রাত ১০টায়ও তা নেভানো দূরে থাক নিয়ন্ত্রণেও আনা সম্ভব হয় নি। তারপরও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অন্তত ২৫টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে পুরোদমে কাজ করছে।

আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে আধুনিক রোবটও।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন রাত ১০টায় সর্বশেষ জানান, উপরের ফ্লোরের আগুন খণ্ড খণ্ড হয়ে নিচে পড়ছে। এতে নিচের ফ্লোরগুলোর দাহ্যবস্তুতে আগুন লেগে যাচ্ছে। আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ভবনের সামনের দিকে, পশ্চিম, দক্ষিণ ও পূর্বপাশে আগুন নিয়ন্ত্রণে রেখেছি। উত্তর পাশে আরেকটি ভবন আছে। সে কারণে আমাদের গাড়ি ঢুকতে পারেনি। সেখানে দাহ্য বস্তু আছে প্রচুর। বাতাসের তীব্রতাও প্রচুর। বাতাসের কারণে উপরের আগুন নিচে ছড়িয়ে পড়ছে। তাই আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। আমরা চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছে। কামিয়াব হলে আপনারা দেখবেন। কিন্তু আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, জ্বলতে জ্বলতে ভবনটির টপ ফ্লোরের ছাদ ধসে পড়েছে। বিভিন্ন ফ্লোরের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, দরজা, জানালা, দেয়াল নিচের দিকে পড়ছে। থেমে থেমে বিকট শব্দও হচ্ছে। রাত ১০টার দিকে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি শুরু হয়। যা দেখে উপস্থিত সবার মধ্যে কিছুটা স্বস্তি নেমে আসে। উদ্ধার কাজে সহায়তা করছে বর্ডার গার্ডের দুই প্লাটুন সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্মরণকালে চট্টগ্রামে এত ভয়াবহ আগুন দেখা যায়নি। এখন মনে হচ্ছে- পুরো ভবন জ্বলেপুড়ে ছাই হওয়ার অপেক্ষায় সবাই। এর থেকে শিক্ষা নিয়ে একদিকে কারখানাগুলো ঢেলে সাজাতে হবে অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে উন্নততর ফায়ার ফাইটিং ইক্যুইপন্টে সমৃদ্ধ করতে হবে। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে স্পেশাল ফায়ার সার্ভিস সেবা দিতে হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করেছ। আগুন নেভানোর পাশাপাশি আমাদের চেষ্টা হচ্ছে আগুন যাতে আশপাশের ভবনে ছড়িয়ে পড়তে না দেওয়া। একই সঙ্গে ভবনের উপরের ফ্লোর থেকে ভেঙে পড়া দেয়াল, ছাদ, দরজা-জানলায় যাতে নিচের কেউ আহত না হন। আশার কথা হচ্ছে, ভবন থেকে কর্মীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।

এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রাণহানির বিষয় নিয়ে জানতে চাইলে তিনি কোন তথ্য জানাতে পারেন নি। তিনি বলেন, পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর আমরা সব বিস্তারিত জানতে পারবো।

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ইপিজেড এলাকার বহুতল পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে অগ্নিনির্বাপণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনীর সদস্যরাও।

সিইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির আশঙ্কায় আগুন লাগা ভবনের আশপাশের কারখানাগুলো এখন বন্ধ রাখা হয়েছে।

তবে স্হানীয় সূত্র জানায়, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হতে পারে এবং প্রাণহানিরও আশংকা রয়েছে।

Next Post
চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদের প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদের প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Discussion about this post

কলম একাডেমী লন্ডন

চট্টগ্রামের মোহরা মৌলভীবাজারে ফুলকলির নতুন শাখা উদ্বোধন

চট্টগ্রামের মোহরা মৌলভীবাজারে ফুলকলির নতুন শাখা উদ্বোধন

by QALAM BD NEWS
October 26, 2026
0

নিউজ ডেস্ক : ‘সুস্থ জীবনের জন্য খাঁটি খাদ্যের নিশ্চয়তা’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা ৫ নম্বর ওয়ার্ডের...

চট্টল তত্ত্ববিদ ও ইতিহাসবিদ লেখক ও গবেষক মরহুম আব্দুল হক চৌধুরীর ৩২তম মৃত্যু বার্ষিকী স্বরণে

চট্টল তত্ত্ববিদ ও ইতিহাসবিদ লেখক ও গবেষক মরহুম আব্দুল হক চৌধুরীর ৩২তম মৃত্যু বার্ষিকী স্বরণে

by QALAM BD NEWS
October 25, 2026
0

২৬ শে অক্টোবর ২০২৬, চট্টল তত্ত্ববিদ ও ইতিহাসবিদ লেখক ও গবেষক মরহুম আব্দুল হক চৌধুরীর ৩২তম মৃত্যু বার্ষিকী, তিনি চট্টগ্রাম,...

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও মাঠের খেলোয়াড়দের জন্য ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোন উদ্বোধন করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও মাঠের খেলোয়াড়দের জন্য ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোন উদ্বোধন করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

by QALAM BD NEWS
October 15, 2026
0

নিউজ ডেস্ক : চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও প্যারেড মাঠে খেলাধুলায় অংশগ্রহণকারীদের জন্য বিশুদ্ধ পানির সহজলভ্যতা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত...

দুবাইয়ে জমকালো আয়োজনে শুরু হলো গ্লোবাল ভিলেজের ৩১তম মৌসুম

দুবাইয়ে জমকালো আয়োজনে শুরু হলো গ্লোবাল ভিলেজের ৩১তম মৌসুম

by QALAM BD NEWS
October 15, 2026
0

শাহেদ সরওয়ার -সংযুক্ত আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় বহুসাংস্কৃতিক...

অফিসের ঠিকানা

লন্ডন অফিস:
13 Stanbridge place, London N21 3LX United Kingdom

চট্টগ্রাম অফিস:
৭ জিএ ভবন (৪র্থ তলা), আন্দরকিল্লা, কোতোয়ালী, চট্টগ্রাম।

সম্পাদক

প্রধান সম্পাদক : নজরুল ইসলাম হাবিবী
সম্পাদক ও প্রকাশক : মো: কুতুব উদ্দীন

সহযোগী সম্পাদক : ফারদিন রাফি

জরুরী যোগাযোগ

ফোন:
01312614352
ইমেইল:
[email protected]
[email protected]

সংবাদ বিভাগ

  • অর্থনীতি (6)
  • আন্তর্জাতিক খবর (117)
  • কবিতা (23)
  • কলম একাডেমী লন্ডন (94)
  • খুলনা (21)
  • খেলাধূলা (5)
  • গল্প সাহিত্য (19)
  • গান (1)
  • চট্টগ্রাম (912)
  • জাতীয় (110)
  • ঢাকা (19)
  • ধর্ম (124)
  • প্রফেসর নজরুল ইসলাম হাবিবী’র রচনা (148)
  • বরিশাল (1)
  • বাংলাদেশ (126)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (2)
  • বিনোদন (28)
  • বিশেষ প্রতিবেদন (51)
  • রাজনীতি (26)
  • রাজশাহী (3)
  • সংমিশ্রন (114)
  • সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন (7)
  • সিলেট (14)
  • স্বাস্থ্য (7)

© 2020 Qalam Tv  By Fardin

  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন

© 2020 Qalam Tv  By Fardin