চসিকের প্রশাসক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন. জানান।
করোনাভাইরাসের মহামারীর মধ্যে নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রশাসক বসিয়েছে সরকার। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে এই সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
নেত্ববৃন্দ বলেন-নগরবাসীর হাজারো প্রত্যাশা। কিন্ডারগার্টেন স্কুল গুলোর এ দু:সময়ে আপনার আগমন চট্টগ্রামে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য ভাবনা ও সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করেন।
মূলধারার বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ:রেজি: এস-১০২৮/৯৮) এর মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক ( বিভাগীয়) কাজী মোঃ সরোয়ার খান মনজু চসিকের প্রশাসক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন. জানান।
Discussion about this post