চিটাগাং এর ভাষায় একটা প্রবাদ আছে,
“বাত্তির তলে,বাত্তি আঁধার ..”
এখানে বাত্তি বলতে চেরাগ কে বুঝানো হয় ..
যারা চেরাগ দেখেছেন তারা জানেন,চেরাগের নিচ টা সবসময় অন্ধকার থাকে ..অর্থাৎ চেরাগের আলোতে চারিদিক আলোকিত হলেও তার নিচটা আলোকিত হতে পারে না ..
আমাদের পরিবারে Nazrul Habibi (চাচা) হলেন সেই ” চেরাগ” যাঁর আলো চারিদিকে ছড়িয়ে পড়লেও
আমাদের মতো অধমরা সেই আলো থেকে বঞ্চিত ..😞
লন্ডনের মতো জায়গায় কেউ টাকা কামানোর চিন্তা বাদ দিয়ে শুধু সাহিত্য চর্চা করতে পারে, তা হয়তো একমাত্র এই গুণী ব্যক্তি দ্বারাই সম্ভব..!!
যাঁর দ্বারা দুহাতে টাকা অর্জন সম্ভব তিনি শুধু মাত্র ততটুকুই ইনকাম করেন,যা দিয়ে মানবতার সেবা করা যায়..
গরিব ,অসহায়, রিক্সাওলারাই তাঁর বন্ধু ..
শীতে কম্বল ,পাহাড় ধ্বসে সাহায্য আর বন্যার্তদের ত্রাণ
দিয়েই তিনি থেমে থাকেন না…
সায়রা-হাবিবী ট্রাস্ট ,কলম সাহিত্য সংসদের মতো চলমান সাহায্য সংগঠন এর পরিচালক তিনি ..
তাঁর লেখা অসাধারণ সব গ্রন্থ ,কবিতা,গান,নাটক তাঁকে অমরত্ব দান করবে , তা নিশ্চিত ..
তাঁর লেখার স্লোগান ই হলো ” অক্ষরে অমরতা “..
পিএইচডি করেও কাওকে জানান না ,যাতে কেও তাঁকে অহংকারী মনে না করে !!!!!
শ্রদ্ধায় নত না হওয়ার উপায়টাও রাখলেন না ….😊
আসলে তাঁর সম্পর্কে লেখাটা আমার দুঃসাহস দেখানো হলো,কারণ অনেক গুরুত্বপূর্ণ অংশ বাদ পরে গেছে.. তারপর ও মনে হলো,
না লিখলে তাঁকে আরো বেশি করে আঁধারে ফেলে রাখবো..
এমন মানুষের বংশধর হতে পেরে আমি গর্বিত..
আল্লাহতায়ালা তাঁর নেক হায়াত ও সুস্থতা দান করুক..(আমীন )
Discussion about this post