***দেশের জন্য মানুষের জন্য নি:স্বার্থ ভালবাসা***
আব্দুল্লাহ সুমন
১১/১০/১৮ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় যখন মেসেঞ্জার চালু করেছি ঠিক সে সময় শ্রদ্ধেয় হাবিবি স্যারের একটি ম্যাসেজ পেলাম। যেখানে তাঁর লেখা উদ্বিগ্ন আমার গাইবান্ধা জেলার মেধাবী ছাত্রীর মেডিকেল ভর্তির অনিশ্চয়তা নিয়ে। যা আমি নিজেই জানিনা, এক্সা উনি সুদূর লন্ডন থেকে জেনে আমাকে জানিয়েছিলেন।
উনি খুব বিনয়ের সংগে ওই মেয়ের বাবার ফোন নাম্বার সহ দেন এবং সঠিক খোঁজখবর সহ মেডিকেল ভর্তির আনুসংগিক বিষয়ে কথা বলে দ্রুত জানাতে বলেন। আমি বিকাল ৪ টার মধ্যে তথ্য নেই। প্রথমে মেডিকেল চান্স পাওয়া ছাত্রীর বাবার কাছে ফোন দেই। জানতে পারি উনি একজন রিক্সা চালক, মাঝে মাঝে ঢাকা ও গাইবান্ধা রিক্সা চালিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া করান। ওনার সংগে কথা বলে ঠিকানা নিয়ে পরে ওই জায়গায় বন্ধুর মাধ্যমে খোজ নিয়ে জানাতে পারি,
বাবা মো: ফরিদ আহম্মেদ বাকী। গ্রাম- জরম নদী, ডাকঘর- ঝিনিয়া, ৫ নং দহবন্দ ইউনিয়ন, থানা – সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা।
ঢাকা ও গাইবান্ধা রিক্সা চালিয়ে জিবিকা নির্বাহ করেন। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে পরিবার। বড় মেয়ে এম, বি, বি, এস ভর্তি প্রার্থী ফরিদপুরে। ছোট মেয়ে গাইবান্ধা সরকারী হাইস্কুলে ১০ম শ্রেণি ও ছেলে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করছে। একমাত্র তাদের উপার্জন কারী ব্যাক্তি পিতা।
২৫/১০/২০১৮ ইং তারিখের মধ্যে ফরিদপুর মেডিকেল ভর্তির জন্য ২৫০০০ পঁচিশ হাজার টাকা সহ পরবর্তি অনিশ্চয়তা। আমি স্যারকে সব জানালে স্যার উনাকে আসস্ত করতে বলেন এবং সকালে এ বিষয়ে কথা বলতে চান।
স্যার যথা সময়ে লন্ডন সময় ভোর পাঁচটায় তিন বার ফোন দিলেও আমি কাজে ব্যাস্ত থাকার জন্য ও ফোনটি হাতে না থাকায় ফোনটি ধরতে পারিনি। শুক্রবার থাকায় নামাজের কারনে রাতে কথা বলবো বলে মেসেঞ্জারে জানাই।
সন্ধার পর খবর প্রচারিত হয় ফরিদপুর জেলা প্রশাসক মেধাবী ফরিদার মেডিকেল ভর্তি সহ পরবর্তি সব লেখাপড়ার খরজ নিজে বহন করবেন।এতে মেধাবীর বাবা সস্তির নিশ্বাস ফেলেন।আর আমি যখন এই সংবাদটি স্যারকে জানাই তখন উনার সস্তিটুকু মেধাবী বাবার চেয়ে কম ছিল না!!!!
যে কথাটি বলতে চাই, যে মানুষটি দেশ থেকে নয় বিদেশের মাটি থেকে মানুষের জন্য,দেশের জন্য ভালবাসা গুলো লুকিয়ে রাখে। নিশ্চুপে ছড়িয়ে দেয় কখনো প্রকাশিত হয় কখনো হয় না অপেক্ষা নয় চেষ্টা তাঁর অবিরাম চলছে দেশের জন্য, ভাষার জন্য, সাহিত্যর জন্য,মানুষের জন্য। এ মানুষটির বন্ধু হতে পেরে আমি গর্বিত।
হে আল্লাহ্! আপনি হাবিবি স্যারকে ধনে ও মনে আরও শক্তিশালী করো।তাঁকে সুখে রাখ। তাঁর সংগঠন সারাহ হাবিব লন্ডন ও কলম সাহিত্য সংসদ লন্ডনকে কবুল করো।
আব্দুল্লাহ সুমন
কলম সাহিত্য সংসদ লন্ডন
সভাপতি
গাইবান্ধা।






Discussion about this post