কুতুব উদ্দিন রাজু, চট্টগ্রাম,
শনিবার (৩০ মে) সকালে নগরীর বাকলিয়া কলেজ মাঠে বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারশনের ৬০০ জন শ্রমিকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।
চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনো ভাইরাসের প্রভাবে অস্থির সারাবিশ্ব।মরণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে সারাবিশ্বের মত বাংলাদেশেও চলছে সরকারি অঘোষিত লকডাউন। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। কাজ করতে না পাড়ায় বন্ধ হয়েছে রুজি রোজগার। তাই সরকার ছুটিকালীন সময়ে জীবিকা রক্ষা বিবেচনায় মন্ত্রণালয় কর্তৃক সামাজিক দূরত্ব রক্ষা সহ যেসব বিধি বিধান মেনে চলার জন্য বাধ্যবাধকতা দিয়েছেন তা অবশ্যই মেনে চলতে হবে। আমাদের নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। তাহলেই এই করোনা ভয়াবহতা থেকে মুক্তি পাবো।
তিনি আরো বলেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিকের জন নগরীতে পরিচয়পত্র দেওয়া হবে বলে আশ্বাস দেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারশনের সাধারণ সম্পাদক কে.এম শহিদুল্লাহ, কাজল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ আলী আকবর, মোঃ সালাউদ্দিনসহ আরো অনেকে।
শ্রমিক কর্মচারী ফেডারশনের সাধারণ সম্পাদক কে.এম শহিদুল্লাহ বলেন, বাদ পড়া শ্রমিকদের তালিকা প্রনয়ন ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের এককালিন অনুদান প্রদান নির্মাণ শ্রমিকদের রেশন কার্ড প্রদান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফা্উন্ডেশনকে যুগোপযুগী করে চট্টগ্রামে শাখা অফিস স্থাপনে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।
এবং মেয়র মহোদয় নির্মাণ শ্রমিকের জন্য পরিচয়পত্র দেওয়ার আশ্বাস দেওয়ায় মেয়রকে ধন্যবাদ জানান।
Discussion about this post