রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম থেকে : রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ( প্রকাশ জুইন্নে) জুলাই গণহত্যায় চট্টগ্রামে সর্বোচ্চ অস্ত্র ও সন্ত্রাসী বাহিনীর যোগানদাতা, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অসংখ্য গুম, খুন ও ধর্ষণের অন্যতম আসামী, রাউজানের ভূমিদস্যু, আয়নাঘরের কারিগর অভিযোগে ফজলে করিমের ফাঁসি এবং তারপুত্র ফারাজ করিমের গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাউজান।
তাদের এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন নানা শ্রেণি পেশার মানুষ। একাত্মতা প্রকাশ করেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ১৫-১৬ বছরের নির্যাতনের কথা তুলে ধরে ফজলে করিমের ফাঁসির দাবি জানান অনেক ভুক্তভোগী। । সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার ছাত্র সমন্বয়কবৃন্দ,রাউজান ছাত্র প্রতিনিধিবৃন্দ ও ১৬ বছরের নির্যাতিত সাধারণ মানুষ। সমাবেশ শেষে ফজলে করিমের কুশপুত্তলিকা দাহ করা হয়৷ পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে পাহাড় ও গাছ কাটার উৎসব, নীরব বন বিভাগ
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যে থামছেই না গাছ নিধন, পাহাড় কাটা ও সংরক্ষিত বনভূমি দখলের...







Discussion about this post