কলম টিভি ডেক্সঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস এর আলোচনা ও দোয়া মাহফিল ১৫ আগষ্ট বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃহত্তর চট্টগ্রাম শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী মো: সরোয়ার খান মনজু এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির আহবায়ক মুহাম্মদ সাজেদ ইকবাল. সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান মুকুল, যুগ্ন আহবায়ক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দীন, যুগ্ন আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো: মোহাম্মদ ফজলুর রহমান, সদস্য এ.এন.এম. শাহীন মোরশেদ, সদস্য মোহাম্মদ আনিস, সদস্য মাসুকা বেগম, ডা: মোহাম্মদ ইসমাঈল সিরাজী প্রমুখ।







Discussion about this post