শাহাদাত হোসেন সাজ্জাদ, রাউজান প্রতিনিধি : রাউজান বিনাজুরী ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাবেক এমপি এবিএম ফজল করিম চৌধুরীর অনুসারীদের মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।গতকাল বিকেল ৩টায় মোহাম্মদপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন সিনিয়র সহসভাপতি নুরুল আমিন চৌধুরী প্রকাশ গুন্নু মেম্বার। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবু মহম্মদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি বাদল বড়ুয়া, নুর উদ্দিন মোরশেদ চৌধুরী মানিক মেম্বার, তৌহিদুল আলম চৌধুরী, বেলায়েত হোসেন চৌধুরী, মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, আরিফুল ইসলাম রুবেল, আল মারুফ চৌধুরী, আবু আব্দুল্লাহ চৌধুরী ছোটন, রিয়াদ চৌধুরী, সত্যপ্রিয় বড়ুয়া, সুজন দে, অভি সরকার, বাবা মুহুরি, ইয়াসিন চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অভিযোগ করা হয়, গত ৪ এপ্রিল রাউজান মোহাম্মদপুর বদিউজ্জামান চৌধুরী বাড়ি এমদাদুল্লা মুন্সির লাশ দাফনকে কেন্দ্র করে বিনাজুরী ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে সাবেক সাংসদ এবিএম ফজল করিম চৌধুরীর অনুসারী বিনাজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর এবং তার ভাই জানে আলম, তার বাবা এমদাদুল্লাহ মুন্সির লাশ দাফন করতে দিচ্ছে না বলে মিথ্যা অভিযোগ ও গুজব বিভিন্ন মাধ্যমে ছড়ায়। এমন গুজব ও মিথ্যা অভিযোগ করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাই।
মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি, নারীদের সেলাই মেশিন ও মৎস্য উপকরণ বিতরণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র ও...







Discussion about this post