নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট রিলেশন পার্কের সামনে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনসার্জ জাব্বারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ২ মাদককারবারীকে আটক করেছে।
৪ জুন বৃহস্পতিবার উপজেলার ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নস্থ মদুনাঘাট রিলেশন পার্ক কমিউনিটি সেন্টার এর সামনে রাস্তার পার্শ্ব থেকে আসামী পিন্টু দত্ত (৪২) ও মোঃ হাসান (৫৫) নামের এই দুই আসামীকে আটক করে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র।মদুনাঘাট পুলিশ তদন্তের ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আটক করেছে এই দুই আসামীকে।
আটককৃত মাদককারবারী পিন্টু দত্তের বাড়ী চটগ্রামের সাতকানিয়া উপজেলার ঘোষেরা ঘাটা মধ্যম কাঞ্চনা গ্রামে। তার পিতার নাম মৃত দুলাল দত্ত। সে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর সিরাজ কলোনীতে ভাড়াবাসায় থাকে।
এবং অপর আসামী হাসান উত্তর বুড়িশ্চর ফতে মোহাম্মদ তালুকদার বাড়ীর মৃত আহম্মদ মিয়ার পুত্র।
উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় ০৪/০৬/২০২০ ইং, তারিখে ধারা- ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪ (খ) দায়ে মামলা করা হয়েছে। যার মামলা নং ০৫। মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম বলেন,আমাদের এই মাদকবিরোধী অভিযান পরবর্তীতে ও অব্যাহত থাকবে।
Discussion about this post