কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় দিবসটি উপলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।র্যালি শেষে উপজেলা সভাকে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিপিকা তরফদার, আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, পল্লী উন্নয়ন সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম পৌর জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলাম, , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, সাংবাদিক গনেশ পাল প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলীম এমপি বলেন, বিশেষ করে পল্লী গ্রামকে উন্নত করতে পারলে দেশ আমাদের উন্নত হবে। গ্রামের পরিবর্তন হলে সমাজের পরিবর্তন করা সম্ভব হবে। তিনি সকলে গ্রামের উন্নয়নের জন্য একযোগে মিলে মিশে কাজ করার আহবান জানান ।






Discussion about this post