নিউজ ডেস্কঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতৃবৃন্দরা সমগ্র বাংলাদেশে কৃষকের ধান কাটার যে মহাযজ্ঞ শুরু করেছে তা রাউজান উপজেলাতেও ছড়িয়ে পরেছে। রাউজান উপজেলা ছাত্রলীগ (দঃ) এর সভাপতি সৈয়দ মোহাম্মদ মেজেবাহ উদ্দীনের নেতৃত্বে রাউজান উপজেলায় ধানচাষিদের ধান কেটে দিলেন রাউজান উপজেলা ছাত্রলীগ (দঃ) এর নেতৃবৃন্দরা।
রাউজান ৬ আসনের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সার্বিক তত্ত্ববধানে ধান কাটার নেতৃত্বে ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগ (দঃ) এর সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এময় কৃষকের ধান কেটে দিয়ে কৃষকের ঘরে সোনালী পাকা ধান পৌঁছে দেওয়া হয়।

রাউজান উপজেলা ছাত্রলীগ এর সভাপতি সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দীন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের ক্রান্তিলগ্নে জাতির জন্য কাজ করে গেছেন। এবার এই করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কারনে শ্রমিক সংকট হওয়ায় এবং আগাম বন্যার হাত থেকে কৃষকের পাকা ধান রক্ষা করতে দুস্থ জনগণের পাশাপাশি আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি।







Discussion about this post