নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ডিগ্রী কলেজ সমূহের গভিনিংবডি (সংশোধন) সংবিধি -২০১৯এর (৪)(৩)(iii) বিধি মোতাবেক স্বনামধন্য নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষানুরাগী মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার কে রাউজান উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নোয়াপাড়া ডিগ্রী কলেজের গভিনিংবডির বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান।
সোমবার ১৪ জুলাই শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ মনোনয়ন দিয়েছেন। বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার কে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের পক্ষ থেকে সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, শিক্ষা সম্পাদক মিসেস মালেকা আনোয়ার মায়া ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।







Discussion about this post