রাহাত মামুন, রাঙ্গুনিয়াঃ
আজ সোমবার (১৬ আগষ্ট) বেলা ১২টার সময় রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজারীখীল আহমদ ছফা মেম্বার সড়ক থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি একটি সড়কে উপুর করে পড়ে ছিল ।
উদ্ধার হওয়া লাশের ব্যক্তির নাম এনাম হোসেন ওরফে কালু (৩৮)। তাঁর বাড়ি সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল এলাকায়।
স্থানীয় সরফভাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর সিকদার বলেন, আজ সকালে স্থানীয় লোকজন সড়কে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরন করে। লাশের মুখ থেঁতলানো ও মাথার পেছনে জখম দেখা গেছে।
রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী বলেন, এ ঘটনায় অজ্ঞতানামা মামলা হয়েছে। যে ব্যক্তির লাশ পাওয়া গেছে সে ওই এলাকায় একজন চোর হিসেবে চিহ্নিত। তার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো ছিল না। তার বিরুদ্ধে থানায় একটি চুরি মামলাও রয়েছে বলে জানান ওসি।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া- রাউজান সার্কেল) আনোয়ার হোসেন শামীম জানান, ওই ব্যক্তি কীভাবে মারা গেলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট দেখে বিস্তারিত জানা যাবে।







Discussion about this post