নিউজ ডেস্ক : চট্টগ্রামের এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার ৮৯তম সালানা জলাসা আগামী ০৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ৩ ঘটিকা থেকে রাউজান মূল ক্যাম্পাস ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব হয়রতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সালনা জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আহসান উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর এ,কে,এম ছায়েফ উল্যা, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হয়রতুলহাজ্ব আল্লামা মুসলেহ উদ্দীন মাদানী, এলবিয়ন গ্রুপের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নেজাম উদ্দিন, এবং মদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব আবু মোহাম্মদ। উক্ত সালনা জলসায় সকল মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল ।







Discussion about this post