• প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
Wednesday, October 7, 2026
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
No Result
View All Result
Home চট্টগ্রাম

ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই : রেজাউল করিম চৌধুরী

by Qalam Tv
September 13, 2020
in চট্টগ্রাম
0
ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই : রেজাউল করিম চৌধুরী
নিউজটি শেয়ার করুন।
  
     
নিউজ ডেস্ক: কলম টিভি।
 
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়নকে ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি দেশ ও জাতিকে সম্মুখ দিকে নিয়ে যাওয়ার একটি আদর্শিক শক্তি ও ভিত্তি। এই সুসংহত শক্তি সংগঠনকে আরো গতিশীলতা দেবে। আমিও চাইছি আপনারাও সাংগঠনিকভাবে সেই পথে প্রাণিত হবেন। তিনি আরো বলেন, মতের ব্যক্তিক ভিন্নতা যা-ই থাকুক আমাদের কিন্তু দলীয় সংহতির রক্ষার্থে সকলকে আপন করে নিতে হবে। এই আপন শক্তি দেশ, জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তি। এই আপন শক্তিই পারে সুন্দর একটি নির্বাচন করে দলীয় প্রার্থীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদেরকে দলীয় সিদ্ধান্ত মেনে দলের স্বার্থে কাজ করার আহবান জানান তিনি।
 
শনিবার ১২ সেপ্টেম্বর রাতে আয়োজিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।
 
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
 
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের সকল সাংগঠনিক সিদ্ধান্ত পরিচালিত হচ্ছে এবং হবে। ক্ষমতাসীন সরকারের সকল শুভ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমেই বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের যথাসাধ্য প্রচেষ্টা চালাতে হবে। সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের জিতাতে সকলকে একযোগে কাজ করতে হবে। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, যারা প্রকৃত সংগঠন করেন তারা কখনো দলীয় সিদ্ধান্তে বাহিরে যেতে পারেন না। আমি চাইবো আপনারা আপনাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিবেন। অন্যথায় দলের স্বার্থে আমরা কঠোর হতে বাধ্য হবো। তখন কিন্তু অন্য কোন সুযোগ থাকবে না।
 
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, নির্বাচন এত সহজ জিনিস নয়, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমি চাইবো এখনো সময় আছে, যারা দলীয় সিদ্ধান্তে বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিবেন।
 
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, আত্মঘাতি কর্মকান্ড থেকে নিজেদের বিরত থাকতে হবে। পরস্পর পরস্পরকে হেয় করার অপচেষ্টা বন্ধ করতে হবে। যদি তা করতে না পারি তাহলে দিন শেষে ক্ষতি হবে মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা সরকারের। একথা সকলকে মনে রাখতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের দলীয় সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছাড়া বিভিন্ন ওয়ার্ডে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন থেকে সরে না এসে যদি কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে আওয়ামী লীগ। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ তারাই নির্ধারণ করেন। প্রয়োজনে এই ব্যাপারে হাই-কমান্ডের সাথে আলোচনা করা হবে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকার, সিডিএ’র চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, আলহাজ্ব এম.এ রশীদ, সাবেক সিডিএ চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও গবেষণা মশিউর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, মহিলা বিষয়ক সম্পাদক জোবায়েরা নার্গিস খান, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, উপ-দপ্তর সম্পাদক মো: শহীদুল আলম, জহর লাল হাজারী, সদস্য আলহাজ্ব এম.এ.জাফর, নুরুল আবছার মিয়া, সৈয়দ আমিনুর রহমান, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, গাজী শফিউল আজম, কামরুল হাসান ভুলু, বখতিয়ার উদ্দিন খান, গোলাম মাহমুদ চৌধুরী, সাইফু উদ্দিন খালেদ বাহার, আহম্মেদ ইলিয়াছ, ইঞ্জিনিয়ার বিজয় কৃষাণ চৌধুরী, জাফর আলম চৌধুরী, আলহাজ্ব মহব্বত আলী, হাজ্বী মো: ইলিয়াছ, ড.নিছার উদ্দিন আহম্মেদ মঞ্জু, হাজী বেলাল আহম্মেদ, মো: মোরশেদ আকতার চৌধুরী সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
 
সভাশেষে মেয়রপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরীর বাহারি খাবারের আয়োজনে নৈশভোজে অংশ নেন নেতারা।
Next Post
করোনার এই ক্রান্তিলগ্নে মুখোমুখি শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবগণ,সমাধানে আশু হস্তক্ষেপ জরুরীঃ ডা.মোঃ জামাল উদ্দিন

করোনার এই ক্রান্তিলগ্নে মুখোমুখি শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবগণ,সমাধানে আশু হস্তক্ষেপ জরুরীঃ ডা.মোঃ জামাল উদ্দিন

Discussion about this post

কলম একাডেমী লন্ডন

শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

by QALAM BD NEWS
October 5, 2026
0

ইউএই প্রতিনিধি: শাহেদ সরওয়ার :  সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত রবিবার...

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আবুধাবিতে মহা জুলুস ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আবুধাবিতে মহা জুলুস ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত

by QALAM BD NEWS
September 2, 2026
0

শাহেদ সরওয়ার, বিশেষ প্রতিনিধি : আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন, রাজধানী আবুধাবি শাখা ও মারকাজে আহলে সুন্নাত পরিচালনা পরিষদের যৌথ উদ্যোগে পবিত্র...

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ১০০ ঘর নির্মাণের উপহার হস্তান্তর

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ১০০ ঘর নির্মাণের উপহার হস্তান্তর

by QALAM BD NEWS
August 29, 2026
0

নিউজ ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় দফায় সাতকানিয়ায় ‘১০০ ঘর নির্মাণের...

আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

by QALAM BD NEWS
August 29, 2026
0

দুবাই প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ (এনপিকেপি)-এর উদ্যোগে আলোচনা...

অফিসের ঠিকানা

লন্ডন অফিস:
13 Stanbridge place, London N21 3LX United Kingdom

চট্টগ্রাম অফিস:
৭ জিএ ভবন (৪র্থ তলা), আন্দরকিল্লা, কোতোয়ালী, চট্টগ্রাম।

সম্পাদক

প্রধান সম্পাদক : নজরুল ইসলাম হাবিবী
সম্পাদক ও প্রকাশক : মো: কুতুব উদ্দীন

সহযোগী সম্পাদক : ফারদিন রাফি

জরুরী যোগাযোগ

ফোন:
01312614352
ইমেইল:
[email protected]
[email protected]

সংবাদ বিভাগ

  • অর্থনীতি (6)
  • আন্তর্জাতিক খবর (116)
  • কবিতা (23)
  • কলম একাডেমী লন্ডন (94)
  • খুলনা (21)
  • খেলাধূলা (5)
  • গল্প সাহিত্য (19)
  • গান (1)
  • চট্টগ্রাম (908)
  • জাতীয় (110)
  • ঢাকা (19)
  • ধর্ম (124)
  • প্রফেসর নজরুল ইসলাম হাবিবী’র রচনা (148)
  • বরিশাল (1)
  • বাংলাদেশ (126)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (2)
  • বিনোদন (28)
  • বিশেষ প্রতিবেদন (51)
  • রাজনীতি (26)
  • রাজশাহী (3)
  • সংমিশ্রন (114)
  • সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন (7)
  • সিলেট (14)
  • স্বাস্থ্য (7)

© 2020 Qalam Tv  By Fardin

  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন

© 2020 Qalam Tv  By Fardin