জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা সাবেক গণপরিষদ সদস্য,
চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা প্রবীণ জননেতা এম,আবু ছালেহ’র সহধর্মিনী ফাতেমা ছালেহ (৭২) অাজ ১১অাগষ্ট রাত ৮টায় নগরীর সিএসসি আর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন) ।
মৃত্যুকালে তিনি স্বামী,৩ মেয়ে নাতি,নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ , সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবালসহ নেতৃবৃন্দ।
এক শোকবিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমার অাত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।
Discussion about this post