নিউজ ডেস্ক :
আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ সোমবার আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন কলম একাডেমি লন্ডন এর ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামস্হ আন্দরকিল্লা জি এ ভবনের ৪ তলা “কলম একাডেমি লন্ডন” এর স্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় বিভাগ ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত সভায় কলম একাডেমি লন্ডন এর সকল শুভাকাঙ্ক্ষী কলম সৈনিক লেখক কবি, সাহিত্যিক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবীবি এর পক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ শাখা সভাপতি করুণা আচার্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন।







Discussion about this post