নিউজ ডেস্ক : আজ সকালে হাটহাজারী উপজেলার স্বনামধন্য চিটাগাং উইনার গ্রামার স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবু তাহেরের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আরিফ জামশেদ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িশ্চর উচ্চ বিদ্যালয় প্রাক্তন পুনর্মিলনি কমিটির সদস্য সচিব মো: ফয়জুল্লাহ, ইসলামি ব্যাংক জুবিলি রোড শাখার এবিপিএম এসএএম জুবায়ের, পরিচালক সালাউদ্দিন কাদের লাভলু, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক নজুমিয়া হাট শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আলী হাসান, প্রিন্সিপাল অফিসার মিনহাজুর রহমান, সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আকতার কুসুম, সাজেদা আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষিকা সাজু আকতার।
আরো উপস্থিত ছিলেন গৌরাঙ্গবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম, পরিনিতা আর্ট স্কুলের পরিচালক নিলয় সাহা, মৌলানা আহমদ আছকরি, বুড়িশ্চর উচ্চ বিদ্যালয়ে সাবেক সদস্য সরওয়ার ইকবাল, মসজিদে মাহবুবে এলাহী ইমাম মৌলানা সফিউল আলম, সমাজ সেবক জাবেদুল আলম, মো: আলমগীর, জাবেদ, স্কুলের শিক্ষক প্রতিমা বিশ্বাস, মোহাম্মদ রফিক, নাহিদা আকতার ববি, শামা ওবায়েদ, ইসমত আরা ইতি প্রমুখ।
এ প্রতিযোগীতায় হাটহাজারির স্বনামধন্য ২২টি স্কুলের চার বিভাগে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।।







Discussion about this post