আমিরাত প্রতিনিধি, কলম বিডি নিউজ : আমিরাতের বুধবার স্থানীয় সময় রাত ১১টায় (১২ ফেব্রুয়ারী, ২০২৫) বাংলাদেশের অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্ব সরকার সম্মেলনে অংশ নিতে এখানে পৌঁছেছেন।
সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডঃ আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
ডঃ আহমেদ বেলহুল আল ফালাসি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে প্রতি বছর দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন মেগা ইভেন্ট সম্পর্কে অবহিত করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়েও আলোচনা করেছেন, যার মধ্যে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতাও রয়েছে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামৌদি উপস্থিত ছিলেন।







Discussion about this post