নিউজ ডেস্ক : ১১ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাত ৮টায় চট্টগ্রামস্থ আগ্রাবাদ হোটেল জামান’স অডিটোরিয়ামে ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান আবদুল আজিজের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহম্মদ,আমিনুল ইসলাম শাহীনের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফরিদ উদ্দিন ফারুক।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আবদুল মান্নান ও এড ভিশন বাংলাদেশের মহাসচিব মাসুদ রানা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্জাস গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক আস্রাফ আলী,আল আমিন হাসপাতালের পরিচালক শাহাদাত হোসেন, সমবায় সিঙ্গাপুর মার্কেটের সভাপতি শামসুজ্জামান, এড ভিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজেদুল আলম চৌধুরী মিল্টন, এডভোকেট ফাহিমা শারমিন, সিমলা আক্তার, এডভোকেট আবুল কাশেম,এডভোকেট সলিম উদ্দিন, স ম জিয়াউর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর সভাপতি কে এম রুবেল, জেলা কমিটির সহসভাপতি ইনাম এলাহী,অধ্যক্ষ দেলোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মামুনুর রসীদ, যুগ্ন- সাধারণ সম্পাদক মন্জুরুল আলম,আব্বাস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরউদ্দীন, দপ্তর সম্পাদক নাইম, প্রচার সম্পাদক ইব্রাহীম বাচ্চু, খালেদা আক্তার বিথী, উম্মে সালমা, সামসাদ আলম, আব্দুল করিম সহ বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি অধ্যাপক ড.মোঃ ফরিদ উদ্দিন ফারুক বলেন,ধর্ম সৃষ্টির ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায়, পৃথিবীতে ধর্মের উৎপত্তিই হয়েছে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে।প্রতিটি ধর্ম শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে। হিংসা,বিদ্বেষ, হানাহানি, দাঙ্গাবাজি,খুনোখুনি অসহিষ্ণুতা ইত্যাদিকে কোনো ধর্মেই আশ্রয় কিংবা প্রশ্রয় দেওয়া হয়নি।
প্রতিটি ধর্মই সুন্দর, প্রতিটি ধর্মই অপরিহার্য, প্রতিটি ধর্মই মানবিক। তাই কে কোন ধর্মের, তা বিবেচনা করার আগে অনেক বেশি জরুরি, কে কেমন মানুষ,তা বিবেচনায় আনা। কর্মের পরিচয় যেন কোনো ভাবেই ধর্মের পরিচয়ে কালিমা লেপন না করে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা প্রতিটি মানবিক ব্যক্তির কর্তব্য। তিনি এই ধরনের মানবিক কর্মকান্ডের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
প্রধান আলোচক মোঃ কামরুল ইসলাম বলেন, সবার অন্তরে মানবতা থাকে মানুষ থেকে মানবতার সৃষ্টি হয় আবার সেই মানুষ দ্বারা,ই সেই মানবতাকে ধ্বংস করা হয়। চলমান এই সমাজ ব্যবস্থায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে, মানবতার দোহাই দিয়ে অনেকে নৈতিকতা বিরোধী কর্মযজ্ঞ পরিচালনা করে। তিনি বলেন, আমরা ৫২ পেয়েছি, ৭১ পেয়েছি আর আমরা নতুন ভাবনায় নতুন ভাবে বাংলাদেশ গঠনে ২৪ পেয়েছি। মানবতা শব্দের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে মানুষের সততা নিঃস্বার্থবোধ তবে সমাজে অনেকে ক্ষমতা ও অথের্র জোরে ধরাকে সরা মনে করে নিজে অন্যায়ভাবে সব কিছু তার নিয়ন্ত্রনে রাখতে চায় আর ক্ষমতার কাছে বিক্রি আইন,মানবতা। তিনি ন্যাশনাল এন্ভায়রন্টমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নানা মানবিক কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান এই ছাড়াও তিনি মানুষের বিবেকবোধ, মানসিকতা, নৈতিকতাবোধকে জাগ্রত করে মানুষ ও মানবতার কল্যানে কাজ করার আহবান জানান।
সভাপতি সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান ও আগামীতে সংগঠনের পাশে থেকে মানুষ,মানবতার কল্যানে কাজ করার আহবান জানান।
শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান
ইউএই প্রতিনিধি: শাহেদ সরওয়ার : সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত রবিবার...







Discussion about this post