নিজস্ব প্রতিনিধি : ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
গতকাল ১০ মে শনিবার এক ব্রিফিং এ এই তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সিদ্ধান্ত অনুযায়ী এবার৷ তাদের সকল কার্যক্রম শুধু অফলাইনে না অনলাইনে ও করতে পারবেনা। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ফেসবুক পেজসহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রোববার (১১ মে) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি।
প্রসঙ্গ, গতকাল শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই দলটির ভেরিফায়েড পেজ থেকে পোস্ট দিয়ে এর প্রতিবাদ জানানো হয়। পরে আনুষ্ঠানিক এক বিবৃতিতেও পেজে শেয়ার করা হয়। তাছাড়া এ পেজ থেকে নিয়মিত বিভিন্ন ধরেন উস্কানিমূলক পোস্ট দিতে দেখা গেছে।







Discussion about this post