কলম টিভি,নিউজ ডেক্সঃ
আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর অঙ্গসংগঠন, বাংলাদেশের বৃহত্তম আধ্যাত্মিক ও সেবামূলক সংগঠন এবং করোনা মহামারির সংকটকালে প্রশংসিত সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখায় হালিশহর থানা শাখার সাধারণ সম্পাদক লায়ন এম এ নেওয়াজকে সংগঠনের গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম মহানগর শাখায় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (কমিশনার) ও মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার স্বাক্ষরিত গত ৪ নভেম্বর তারিখের পত্রে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, লায়ন এম এ নেওয়াজ গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার আওতাধীন হালিশহর থানা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতাকর্মীদের মাঝে প্রশংসিত ও পরিচিত। তিনি করোনা সংকটকালে হালিশহর থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানা ও উপজেলায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাথে সম্পৃক্ত থেকে লাশ দাফনকাফনসহ ত্রাণ বিতরণে বিশেষ ভূমিকা রাখেন। লায়ন এম এ নেওয়াজ গাউসিয়া কমিটি বাংলাদেশ হালিশহর থানা শাখার সাধারণ সম্পাদক ছাড়াও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখা, চট্টগ্রাম দলিল লেখক সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখা, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলসহ বিভিন্ন সেবামূলক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।







Discussion about this post