কবিতার নাম: প্রতিশ্রুত কবি
সৌজন্যে: মুসলিম উদদীন জুণুন
(উৎসর্গ : ইয়াছমিন লাকী)
লেখক: নজরুল ইসলাম হাবিবী
🌱
জীবনের অর্ণবে পাতকের অহীদল
ফণা তুলে বিষদাঁত কাটে কূল ফুল উপল।
শিক্ষার সরসিজে বারুদের গন্ধ
ধসে নেয় সভ্যতা উর্বীর স্কন্দ।
বর্ণিল শতদলে মারুতের ঝন্ঝা
শম্পার সংঘাতে টুটে পৃথ্বী-পাঞ্জা।
সভ্যতা সুন্দর কেটে খেল তস্কর
সব খেলো লুটেপুটে পতাকা দেশ লস্কর।
বেদনার বীচি নাচে কাঁচে মূল অস্থির,
আয় কবি, জাতি চায় নিঃশ্বাস স্বস্তির।
ইবলিস দেশে দেশে নব বেশে উম্মাদ
তন্ত্রের মাস্তানি মন্ত্রক জল্লাদ।
সুরুযের তেজ কেড়ে বুরুজের তমসায়
আলো দাও নি:স্বে বিশ্বের তামাশায়,
তুমি নাহি জানো কত আছে তব লেলিহান
লাভাদের আভা চিরে কর ভূ খান খান
সব দাও গুড়িয়ে-পুড়িয়ে হোক লীন
প্রতিশ্রুত কবি মোর মুসলিম উদ্দিন।
💐
মুসলিম উদ্দিন জুণুন আমাদের ওমান শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ তথ্য সম্পাদক। কলমের নিবেদিত সৈনিক। সব সময় লাইক কমেন্ট করে।
সে পরিশ্রমী মানুষ, কবি নয়। লেখালেখিতেও নতুন। কিন্তু কি আশ্চর্য! তার এক একটি লেখা, এক একটি কমেন্ট, অগ্নিঝরা, বুলেটের মত এবং আকর্ষণীয়ও বটে!
আপনি লক্ষ্য করলে দেখবেন, তার কমেন্ট, তার শব্দ প্রয়োগ আমাদের থেকে ভিন্ন।
আমি আনন্দিত যে, দুটি কথা লিখে নূন্যতম তার প্রতিভার স্বীকৃতি দিতে পেরেছি।
এই কবিতার মাধ্যমে আমি তাকে শক্ত হাতে কলম ধরার জন্য আহ্বান জানিয়েছি। ভঙ্গুর জাতি ও বিশ্বের কল্যাণে এগিয়ে আসার ডাক দিয়েছি।
আপনারা জানেন, আমি কঠিন শব্দে কবিতা লিখি না। এ লেখাটিতে ইচ্ছে করে, ‘একজন’ পাঠকের জন্য বেশ কিছু কঠিন শব্দের আমদানি করেছি। রাগ করবেন না।
আশা করি, আমরা মুসলিম উদ্দিনের লেখা পড়ব, তাকে উৎসাহিত করব।
আপনি দেখবেন, অদূর ভবিষ্যতে সে একজন ভাল মানের লেখক হয়ে মাঠে আসছে।
আমি সেদিনের প্রতীক্ষায় রইলাম।
*পাশের ছবিটি তার ছেলে
সাবেত মোহতাসিম সিয়াম এর।
অনেক অনেক ভালোবাসা ও
শুভ প্রত্যাশা ভবিষ্যতের কলম সৈনিক সিয়ামের জন্য, এবং লাখ লাখ শুভেচ্ছা আমাদের লাকীর জন্য।
সুন্দরে, সৃষ্টিতে, ধনে, জনে, মনে, পবিত্রতায় Lucy তে পরিপূর্ণ হয়ে উঠুক তাদের জীবন, তাদের পরিবার।
💐
পুষ্পিত বর্ণিল শুভেচ্ছায়
প্রফেসর নজরুল ইসলাম হাবিবী
প্রতিষ্ঠাতা ও পরিচালক
কলম সাহিত্য সংসদ লন্ডন।
০৩.০৫.২০২০
লন্ডন।






Discussion about this post