নিউজ ডেক্স, কলম টিভিঃ
এই আনন্দ সংবাদটি সংগঠণের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলী ও বিচারক মহেদয়গণ কলম টিভিতে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ থেকে তিন জনের নাম ঘোষনা করেন। তার মধ্যে ময়মনসিংহ বিভাগের কলম একাডেমী লন্ডন শেরপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম ফকির একজন। শ্রেষ্ঠ সংগটক হিসেবে শহীদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই সম্মান এই পুরুস্কার আমার নয় এটা কলম একাডেমী লন্ডন শেরপুর জেলা শাখার সকল সদস্যের। সকল এফবি বন্ধুদের। এই সম্মান শেরপুর জেলাবাসির। তিনি একটি আন্তর্জাতিক সাহিত্য সংগঠন থেকে এত বড় পুরস্কারে পুরুস্কৃত হয়েছেন। তিনি আনন্দচিত্বে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন। কলমের পাশে থেকে যেন বাকিটা জীবন সাহিত্য চর্চা করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেছেন।







Discussion about this post