নিজস্ব প্রতিনিধিঃ করোনা মহামারীর কারণে আর্থিক সংকটে পড়েছেন অধিকাংশ মানুষ। অনেকের ঘরে খাবার নেই। আবার অনেকে চলছেন ধারদেনা করে। এমনই অধিকাংশ মানুষের পাশে আছে বলে জানান আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’র চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন।
সামুদা কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের অর্থায়নে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নগরীর চান্দগাঁও ৪ নং ওয়ার্ডের অন্তর্গত শহীদপাড়ার প্রায় ২ শত কর্মহারা পরিবারে বিতরণ করা হলো জরুরী খাদ্যসামগ্রী।
সোমবার ২ আগষ্ট সকাল ১১ টায় নগরীর চান্দগাঁও শহীদপাড়ায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ মহতী অনুষ্ঠানে
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক এসরাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার মহল্লা কমিটি সভাপতি মোঃ ইদ্রিস কোম্পানি।







Discussion about this post