নিজস্ব প্রতিনিধিঃ গত ২ আগষ্ট সোমবার রাত ৮ টায় কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিদ্ধান্তে সভাপতিত্ব করেন আবুল খায়ের মোহাম্মদ মুক্তাছিমবিল্লাহ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগের সাধারন সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক “কাব্যফুল” খ্যাত মোঃ কামরুল ইসলাম।এতে প্রধান অতিথি হিসাবে ভার্সুয়ালি লন্ডন থেকে অংশ গ্রহন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ‘সাহিত্যের বাতিঘর’ খ্যাত অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।ঈদ পরবর্তী ৩য় পর্বে এই ভার্চুয়াল সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপদেষ্টাগণ আলোচনা সভা শেষে গান পরিবেশন করেন ও কবিতা আবৃত্তি করেন। বাংলাদেশ টেলিভিশনের নাঠ্যশিল্পী,আবৃত্তিকার কামাল মিনা,সংগঠনের সদস্য সাহেদ খান,এনটিভি হাসো কৌতুক অভিনয়কারী তসলিম হাসান হৃদয়,কন্ঠশিল্পী মোঃ হোসাইন ইব্রাহিম অনুষ্ঠানে কবিতা,গান,কৌতুক পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন।
পুরো অনুষ্ঠানে নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন।আগামীতে সকল সদস্যকে সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধিতে ও পৃথিবী ব্যাপী এই ধরনের ভার্সুয়াল সভা করার বিষয়ে বক্তাগণ বিশেষ গুরুত্ব আরোপ করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক কবি ও গনমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম সংগঠনের পক্ষে যারা ১ম,২য়,৩য় পর্বে অংশ গ্রহন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। আন্তর্জাতিক সাহিত্যও মানব কল্যান মুলক সংগঠন কলম একাডেমি লন্ডনের প্রত্যেককে বিশ্ব ব্যাপী সাহিত্যচর্চার পাশাপাশি মানব কল্যানে এগিয়ে আসতে হবে বলে মত ব্যক্ত করেন।
এতে উপস্হিত থেকে বক্তব্য রাখেন ঢাকা জেলা থেকে অধ্যাপিকা হাসনে হেনা, চট্টগ্রাম জেলার উপদেষ্টা অধ্যাপক নুরুল বশর,জামালপুর সভাপতি রেবেকা সুলতানা মিনু,কক্সবাজার জেলার উপদেষ্টা আবুল হোসেন হেলালী,চট্টগ্রাম বিভাগের সদস্য মুজিবুর রহমান, বাগেরহাট জেলার সাধারন সম্পাদক রাসেল শরীফ,খুলনা জেলার উপদেষ্টা ডি কে পাল,চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাধারন সম্পাদক হারুনর রশিদ,ফেনী জেলার সাধারন সম্পাদক সুমন ইসলাম,তসলিম হাসান হৃদয়,কামাল মিনা,সাহেদ খান,মোঃ হোসাইন ইব্রাহিম সহ প্রমুখ।







Discussion about this post