সুন্দর সমাজ গঠনে সুশিক্ষার বিকল্প নেই
নিউজ ডেস্ক :রাউজান উপজেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, মা সমাবেশ ও রাকিফো গোল্ড মেডেল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ৭মে স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ রাউজান কিন্ডারগার্টেন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যাংকার সুজিত কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর আহবায়ক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।
দক্ষিণ রাউজান কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক রাকিফো’র চেয়ারম্যান টিপু কান্তি দাসের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাউজান কিন্ডারগার্টেন স্কুলের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর চন্দ্র দে, অভিভাবক প্রতিনিধি কহিনুর আক্তার, হাসনা আরা আঁকি, রিংকু চৌধুরী, বক্তব্য রাখেন পলি দে, সুমি আকতার, প্রিয়াংকা দে, পপি মহাজন, সাইমা আকতার, বৈশাখি আচার্য্য প্রমুখ।
লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। খেলাধুলায় শারীরিক ও মানসিকতার পরিবর্তনে অগ্রণী ভুমিকা রাখবে। সুন্দর সমাজ গঠনে সুশিক্ষার বিকল্প নেই, শিক্ষক ও অভিভাবকের আন্তরিকতায় আগামীর কর্ণধার শিশু শিক্ষার্থীদের লেখা পড়া, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় আরো বেশি মনোযোগ দিতে হবে।







Discussion about this post