পাবনায় কলম লাম ইয়া পাঠাগার ও স্কুল উদ্বোধন
কলম টিভি, নিউজ ডেক্সঃ
অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী, আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যানমূলক সংগঠন কলম একডেমি লন্ডন পাবনা জেলা শাখা কতৃক আয়োজিত কলম লাম ইয়া পাঠাগার ও কলম লাম ইয়া স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান গত ৮ মে রবিবার বেলা ১২ টায় শহরতলীর রত্নদ্বীপ রিসোর্টের কনফারেন্স রুমে কলম একডেমি লন্ডন পাবনা জেলা শাখার সভাপতি ও সহকারী শিক্ষক কলম লাম ইয়া পাঠাগার ও কলম লাম ইয়া স্কুলের উদ্যোক্তা বিজুরী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কলম একাডেমি লন্ডন’র প্রতিষ্ঠাতা পরিচালক সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন, সারাহ হাবিব দারুল কলম, হামিম ইসলামিক স্কুল লন্ডন শাখা, অক্ষর পাবলিকেশন্স এন্ড মিডিয়া, লন্ডন লার্নিং জোন, কলম টিভি লন্ডনের পরিচালক ও সাহিত্যের বাতিঘর প্রফেসর নজরুল ইসলাম হাবিবী।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক মোঃ নূরুল আলম বাচ্চু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাঈদা শবনম, কলম একাডেমি লন্ডন পাবনা জেলা শাখার উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম মোল্লা।
আসাদ বাবুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন টিভিএস মোটরসাইকেল পাবনা জেলার পরিবেশক মোঃ তমাল হোসাইন, কলম একডেমি লন্ডনের কেন্দ্রীয় প্রকশনা সম্পাদক মোঃ বেলাল হোসেন সিরাজী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক একরামুল কবীর শিপলা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষার্থী মেহজাবিন নেছা, শিক্ষার্থী আল হামিম ইসলাম রাহী ও সিএনএফ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ আহমেদ প্রমূখ।







Discussion about this post