নিউজ ডেস্ক: কলম টিভি
“বৃক্ষরোপণ করি, সবুজ নগরী গড়ি” এই স্লোগানকে সামনে রেখে চারা বিতরণ ও বৃক্ষরোপণ প্রজেক্ট-২০২০ সফলভাবে সম্পন্ন করেছেন সামাজিক ও ক্রীড়া সংগঠন বোনানজা ক্লাব। প্রতিবছরের কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) আদর্শ মাদরাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শতাধিক ফলজ ও বনজ চারা বিতরণ করে ক্লাবটি। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজসেবা বিভাগের পরিচালক এ এইচ এম নুরুল মোস্তফার সঞ্চালনায় মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা গিয়াসউদ্দিন মেহেরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোনানজা ক্লাব‘র প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক জনাব মোঃ শাহেদুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আইনজীবী প্রজন্ম ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আব্বাস আলী খান জাবেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্মের অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাদেক হোসাইন। আরো উপস্থিত ছিলেন বোনানজা ক্লাবের কার্যকরী কমিটির সদস্য লোকমান হাকিম, এইচ এম মুরাদ, আব্দুল্লাহ তামজিদ, শাহরিয়ার ফারুক, ইয়াসিন, নুরুদ্দিন ও মাদ্রাসার পরিচালনা পর্ষদ। কর্মসূচিতে বক্তারা বলেন- করোনাকালীন সময়ে মানুষ অক্সিজেনের গুরুত্ব বুঝেছেন। চারা বিতরণের পাশাপাশি বক্তারা এলাকাবাসী ও শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষার ব্যাপারে সচেতন করেন। বোনানজা ক্লাবের পক্ষ থেকে অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলোকে এই ধরণের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।







Discussion about this post