গাজী রাসেল হাসান, হাটহাজারী চট্টগ্রাম।

করোনা কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে,খাদ্যঅভাব দেখা দিয়েছে নিম্নমধ্যবিত্ত,মধ্যবিত্ত,ও অসহায় পরিবারদের মাঝে।
সেই প্রেক্ষিতে হাটহাজারী পৌরসভা ও সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে ২০০পরিবারকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।
হাটহাজারী কলেজ ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দীন বলেন,এই কঠিন পরিস্থিতিতে বিত্তবানদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে আরো বলেন দেশনায়ক তারেক রহমান ও জননেতা এস এম ফজলুল হকের নির্দেশে তারা উপহার গুলো প্রদান করছে।
হাটহাজারী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক জিয়াউদ্দিন বলেন, আজকে আমরা এগিয়ে আসছি আগামীকাল আমাদের থেকে দেখে অন্যকেও এগিয়ে আসবে,তাই সামাজিক দূরত্ব বজায় রেখে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
তারা জানান ঘরে ঘরে ত্রানগুলো পৌছে দেওয়া হবে।







Discussion about this post