অভিনন্দন বাংলাদেশঃ নজরুল ইসলাম হাবিবী (লন্ডন থেকে)
মেট্রোরেলের উদ্বোধনে
আমরা খুশি ভাই,
বাংলাদেশের উন্নতিরে
বিশ্ব দেখতে আয়।
বাংলাদেশ আজ উন্নত দেশ,
এগিয়ে যাবে আরো,
সমাজসেবায় শিক্ষাদীক্ষায়
হবে অনেক বড়।
স্বাধীন সফল এ দেশ
মোদের প্রিয় বাংলাদেশ,
বিশ্বমাঝে গর্ব পরম
ধনে মানে বেশ!
অনেক দোয়া দেশের তরে
অতল ভালোবাসা,
পূর্ণ হবে ধন্য হবে
সব মানুষের আশা।
ধন্য হবে দেশ পতাকা
ধন্য স্বাধীন ভূমি,
বিশ্ব এবার ওঠবে জেগে
বাংলাকদম চুমি।
ধন্যবাদ হে প্রধানমন্ত্রী
এবং জনগণ,
ফুলের মালা কাব্য ডালা
অভিনন্দন💐
অভিনন্দন💐







Discussion about this post