এড ভিশন কর্তৃক মাসব্যাপী পরিস্কার,পরিচ্ছন্নতা অভিযান,ডেঙ্গু মশা নিধন সচেতনতা ও গাছের চারা রোপন কর্মসুচীর উদ্বোধন
কলম টিভি নিউজ ডেক্সঃ গত ৭ ই অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এড ভিশন কর্তৃক মাসব্যাপী পরিস্কার, পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু মশা নিধন সচেতনতা ও গাছের চারা রোপন কর্মসুচীর উদ্বোধন সম্পন্ন হয়। এতে এড ভিশন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ সাজেদুল আলম মিল্টনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাসুদ রানা।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলকরণ ওয়ার্ড কমিশনার আব্দুস ছালাম মাসুম,মাসুম, এড ভিশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি কবি ও লেখক মোহাম্মদ কামরুল ইসলাম,যুব নেতা মোঃ মাঈনুল ইসলাম, সাংবাদিক স ম জিয়াউর রহমান, মোহাম্মদ নাছির, মোঃ পারভেজ আলম, নাসরিন সুলতানা তমা, শিউলি আকতার, নুর জাহান আক্তার নুরা, নুপুর আকতার, সামিনা আক্তার, নিশিতা বড়ুয়া সহ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ুর সমতা বজায় রাখার জন্য চাই বনায়ন ও বৃক্ষরোপন কর্মসুচী।বৃক্ষরোপন না করা মানে নিজকে আঘাত করা,জীবনকে বিপন্ন করা। প্রাকৃতিক পরিবেশের সাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপনের বিকল্প নেই।তাহা ছাড়া তিনি ডেঙ্গু মশা হতে নিজকে ও সমাজ কে বাঁচাতে সবাইকে সচেতন হতে আহবান জানান।তিনি এড ভিশন কে এই ধরনের কর্মসুচি গ্রহন করায় ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বৃক্ষ ও প্রাণীকুল একে অপরের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের বেঁচে থাকার মূল উপকরণ হচ্ছে অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন হয়। ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব ও তার অন্তর্নিহিত তাৎপর্য বর্ণনা করা হয়েছে।পবিত্র কোরানে বলা হয়েছে,”আর আকাশ থেকে বারি বর্ষণ করি পরিমাণমত। অতঃপর তা যমীনে সংরক্ষণ করি। আর ওটাকে সরিয়ে নিতেও সক্ষম। অতঃপর তা দিয়ে তোমাদের খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি। তোমাদের জন্য সেখানে থাকে প্রচুর ফল-ফলাদি এবং তোমরা তা থেকে ভক্ষণ করে থাক। আর আমি সৃষ্টি করেছি (যয়তুন) বৃক্ষ যা সিনাই পর্বতে জন্মায়যা থেকে উৎপন্ন হয় তৈল এবং ভক্ষণকারীদের জন্য রুচিকর খাদ্য’ (সুরা -মুমিনূন ২৩/১৮-২০) পরিশেষ সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিবেশ সচেতন হতে আহবান জানান।







Discussion about this post