কবিতার নাম: খোদার বাড়িতে নবীর মেহমান।
(সৌজন্যে: শায়খুল হাদিস আল্লামা ওবায়দুল হক নঈমী)
লেখক : নজরুল ইসলাম হাবিবী।

তুমি ছিলে দীপ্ত বিদ্যা-বাতি
ছিলে তুমি আল-ইসলামের দিশা,
তোমার জ্ঞানে রক্ষা পেল জাতি
ফয়েজাতে কাটে ভুলের নিশা।
আল কোরআন, আল হাদিসের বাণী
করলে প্রচার সত্য-সঠিক জেনে,
গোমরাহদের আনলে সুপথ টানি
রিসালাতের দৃপ্ত শপথ মেনে।
বীর মুজাহিদ, তোমার বাণী পেয়ে
লক্ষ মানুষ বক্ষে পেল আশা,
সুন্নিয়তে দিলে সমাজ ছেয়ে
অগ্নিঝরা ছিল তোমার ভাষা।
খোদার ডাকে জীবন বাঁকে তুমি
চলে গেলে, নবীর দিদার পেতে,
থাকো তুমি সুখের স্বর্গ চুমি,
খোদার সাথে, নবীর সাথে মেতে।


০৭.০৭.২০২০
লণ্ডন।






Discussion about this post