অরাজনৈতিক ও সামাজিক সংগঠন “” আকাশ তারা “” আয়োজনে নগরীর খাজা রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃত্যু বরণকারী ও আক্রান্তদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ১৫ মে ২০২০ শুক্রবার অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন আকাশ তারা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজবন্ধু মীর মোহাম্মদ রমজান আলী প্রেম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, সমাজ সেবক,পরিবেশবিদ ডা,মোহাম্মদ জামাল উদ্দীন।
উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা কাজী সুজন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ রাজু হাসান,।সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিন্টু,অর্থ সম্পাদক মনসুর, যুববিষয়ক সম্পাদক মোঃ আবছান উদ্দীন, অনলাইন প্রচার সম্পাদক মোঃ নুরেআলম সিদ্দিকী, প্রচার সম্পাদক মোহাম্মদ টিপু, আকাশ তারা সংগঠন তৃতীয় শাখার সভাপতি মোঃ কামাল, ৩য় শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ৩য় শাখার সদস্য মোঃ আল-আমিন, বলিরহাট শাখার সভাপতি মোঃ নিজাম ফটিকছড়ি শাখার সভাপতি মোঃ পিয়ারু হোসেন, আরো উপস্থিত ছিলেন মওলানা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সিফাত, সহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বৈশ্বিক এই মহামারী মানব সৃষ্ট নয়,আল্লাহ্ প্রদত্ত। মানুষকে খোদা ভিরু হয়ে ধর্মচর্চায় মনোনিবেশ করতে হবে। আর সম্মিলিত ভাবে একে অপরের পাশে থেকে এই দূর্যোগ মোকাবিলা করতে হবে। আর স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত নিয়ম নীতি মেনে চলতে হবে।
Discussion about this post