কলমের আয়নায়
কলামে: নজরুল ইসলাম হাবিবী।
আজকের প্রিয়জন-
মুহাম্মদ ছপিয়ার রহমান,
জেলাঃ নীলফামারী,
উপজেলাঃ জলঢাকা,
ইউনিয়নঃ শৌলমারী,
গ্রামঃ গোপালঝাড়।

প্রিয় পাঠক আপনারা জানেন,
এক ভাই আমার জন্য বদদোয়া করেছেন, আমি যেন করোনা রোগে মারা যাই।
আমি তার জন্য দোয়া করেছি। কারণ, এখানে আমার এবং সংগঠনের বিজয় ছিল।
আমি কখনো কারো সাথে রাগ করি না। কারো সাথে আমার ব্যক্তিগত আক্রোশ নেই, একান্ত ভালোবাসা নেই। যে সমাজকে, সাহিত্যকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আমার ভালবাসার মধ্যে আর কোন পক্ষ-বিপক্ষ নেই। যে সংগঠনকে একটি ফুল দেয়, আমি তার জন্য শতফুলের মালা গাঁথি। আমার ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধা খুবই সুলভ। অনেকেই আমাকে পড়ে দেখেন নি। তাই তারা মানসিক চাপে আছেন।
তো, করোনা আসার আগে আমি সমাজের কিছু ঋণ স্বীকার করে যেতে চাই। তা না হলে ধর্ম মতে আমি অন্যায় করব।
আজকে যার কথা বলছি, তিনি কোনো লেখক নন। ফেসবুকের কোণায় পড়ে থাকেন। তাকে কেউ চিনে না। নিজে কিছু লিখেন না, এখান থেকে, সেখান থেকে সংগ্রহ করে কিছু পোস্ট করেন, বলা যায়, অন্যের লেখা ফরওয়ার্ড করেন।
এই তিনি আমার ফেসবুকের প্রথম দিকের বন্ধু। এবং সংগঠনের মাধ্যমে প্রথমবারের মত যেদিন আমি গরিবের জন্য সাহায্যের আবেদন জানিয়েছিলাম, তিনি প্রথম এগিয়ে এসেছিলেন।
আপনারা জানেন, তিনি না লিখলেও, আমাদের লেখায় সব সময় লাইক কমেন্ট করেন, আমাদের সাপোর্ট করেন।
তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তাকে আমি বলেছিলাম আমাদের নীলফামারীতে কাজ করার জন্য। চাকরির সুবাদে তার নিজস্ব জেলার বাইরে থাকার কারণে তিনি কাজ করতে পারছেনা। তিনি এখন যে জেলাতে আছেন, সেখানেও আমি তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলেছিলাম। ব্যস্ততার কারণে তার এগিয়ে আসাতে বিলম্ব হচ্ছে।
তিনি এগিয়ে না এলেও নীলফামারীর বর্তমান সভাপতিকে পেয়েছি তার কারণে।
ইনবক্সে তিনি সব সময় আমার খবর রাখেন। তার এই মানবিক গুণ এবং সংগঠনের প্রতি তার প্রচন্ড ভালবাসার কৃতজ্ঞতা জানানো আমার উচিত।
আমি মনে করি, এজন্যই কলমের সৃষ্টি।
‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ শব্দের নামে বিশ্বে মানবতার, সামাজিকতার, অসম্প্রদায়িকতার চাষ করছে। সাহিত্যকে সার হিসেবে ব্যবহার করে হিংসা-বিদ্বেষের মুলোৎপাটনের জন্য কাজ করছে।
আমি ছপিয়ারের জন্য দোয়া করি। তার সুস্থ, সুন্দর, দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করি। তার ভালোবাসার জয় হোক। জয় হোক “অক্ষরে অমরতা” শ্লোগানের।।
ভাইটিকে আমি ভালোবাসি। আশা করি আপনারাও তার জন্য দোয়া করবেন।
অনেক অনেক ফুলেল শুভেচ্ছা সহ
আপনার ভাই
নজরুল ইসলাম হাবিবী
প্রতিষ্ঠাতা ও পরিচালক
কলম সাহিত্য সংসদ লন্ডন।
০৪.০৬.২০২০
লন্ডন।





Discussion about this post