কলমের কলাম
নজরুল ইসলাম হাবিবী
কলম সাহিত্য সংসদ লন্ডন এর সম্মানিত সদস্য, পাঠক এবং শুভাকাঙ্খী!
সুদূর লন্ডন থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা জানাই।
আপনারা এ সংগঠনে সময় দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই।
সংগঠন ডিসেম্বরের মধ্যে নতুন কমিটি ঘোষণা করবে।
যারা যোগাযোগ করেছেন আমরা চেষ্টা করব তাদের নাম যোগ করার জন্য এবং যারা আশা করেছেন যোগ দেবেন তারা অনুগ্রহ করে আপনার জেলা, বিভাগ, দেশ ও প্রদেশের সভাপতির সাথে যোগাযোগ করুন,
আপনার বিষয়টি কনফার্ম করে নিন।
আপনি যদি কোন কারণে সংগঠনে থাকতে না চান আমাদেরকে ইনবক্সে বলুন। যারা থাকবেন, তারা একটু দায়িত্ব নিয়ে থাকবেন বলে আশা করি। সাহিত্য ও সমাজের জন্য আপনার নুন্যতম মমত্ববোধ থাকবে বলে মনে করি
দল-ধর্ম নিয়ে যাদের মাথা গরম, লাইক কমেন্টে চরম, কেন্দ্র বা কমিটির কোন সিদ্ধান্ত মেনে নিতে অপরম, তারা ভেবে চিন্তে যোগ দিতে পারেন।
লাইক কমেন্ট না পেলে যারা গোশ্বা হন, বলি, এ সংগঠন আপনার জন্য নয়।
সম্মানিত দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে যত সহসা আপনারা আপনাদের কমিটির নাম আমার কাছে প্রস্তাব করুন।
শুভেচ্ছান্তে,
আপনার শব্দস্বজন
নজরুল ইসলাম হাবিব।
23.11.19
লন্ডন।







Discussion about this post