যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ‘সারাহ-হাবিব ট্রা।স্ট লন্ডন’-এর- সহযোগী সংস্থা “অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী, আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়।কমিটি ঘোষনা করেন লন্ডনে অবস্হানরত সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড.নজরুল ইসলাম হাবিবী।তিনি বলেন, এই জেলা কমিটি সকল কার্যক্রমে সম্পৃক্ত হবে বিভাগীয় কমিটির সাথে আলোচনা সাপেক্ষে। উপজেলা কমিটির সাথে প্রয়োজনে যোগাযোগ রাখবে,সর্বোপরি সকল প্রকার সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে সাংগঠনিকভাবে কার্যকর করবে। তিনি আরো বলেন,এই কমিটি দল-দর্শনের বাহিরে এসে সমাজ এবং সাহিত্যের কল্যাণে যথা সম্ভব অবদান রাখবে। “কলম সাহিত্য সংসদ-লন্ডন”মুলত একটি সেচ্ছাসেবী সংগঠন।
তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের জন্য,সমাজের জন্য সাহিত্য চর্চার পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করার আহবান জানান। জয় হোক মানবতার জয় হোক বাংলা ভাষার। নির্মূল হোক ধর্ম-বর্ণ, শ্রেণী-বৈষম্যের বিদ্বেষ।,একটু হাসি ফুটে উঠুক পৃথিবীর কোন এক কোণার ক্ষুধার্ত,অসুস্থ মানুষের মুখে।
পরিশেষে কবি করুণা আচার্যকে সভাপতি, লেখক,সাংবাদিক ও সংগঠক জয়নাল আবেদীন ফয়েজীকে সাধারন সম্পাদক করে চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সহ-সভাপতি কবি এস এম জাহাঙ্গীর হাছান,
সহ- সভাপতি কবি সাজেদ মোঃ ইকবাল,
সহ সভাপতি রোটারিয়ান দুর্জয় পাল।
সহ-সাধারণ সম্পাদক, কবি মেহেরুন্নেসা রশিদ,সাংগঠনিক সম্পাদক- কবি অরূপ কুমার বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক -কবি কবির কাঞ্চন, প্রচার সম্পাদক-কবি মুহাম্মদ আরাফাত হোসাইন।
সহ-প্রচার সম্পাদক- কবি হুমায়ুন আবিদ।সাংস্কৃতিক সম্পাদক শিল্পীও গীতিকার মোহাঃ হোসাইন ইব্রাহিম,
শিক্ষা ও সেমিনার বিষয়ক সম্পাদক – ফারিয়াল সানাম,শিল্পকলা,মঞ্চ ও আবৃত্তি প্রশিক্ষক সম্পাদক প্রিয়াংকা সরকার,আইন বিষয়ক সম্পাদক,তাসলিমা জাহান (সুহিন),
স্বাস্থ্য বিষয় সম্পাদক-সামাইলা দৌলা কথন,সমাজসেবা সম্পাদক-কবি রাসু বড়ুয়া
সাহিত্য সম্পাদক –কবি ওএডভোকেট সুসেন কান্তি দাশ
মিডিয়া সম্পাদক —মোঃ কুতুবউদ্দিন রাজু, অর্থ সম্পাদক — কবি-প্রদ্যোত কুমার বড়ুয়া
দপ্তর সম্পাদক — কবি ফিরোজ শাহ বাপ্পী, সহ দপ্তর সম্পাদক- ইসরাফিল এইচ মিথুন সহ প্রমুখ।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কবি কুতুবউদ্দিন বখতেয়ার,সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক মোঃ কামরুল ইসলাম চট্টগ্রাম জেলা কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন।
Discussion about this post