যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সংগঠন সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন’ এর- সহযোগী সংস্থা, ” অক্ষরে অমরতা ” শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে করোনা কালীন সময়ে মানব কল্যানে মানুষের পাশে থেকে অসামান্য ভুমিকা রাখার জন্য চন্দ্রিমা আ/এ” লতিফ সুফিয়া টাওয়ার”এ গতকাল ২৭/১০/২০২০ ইং চট্টগ্রাম সাহিত্য চর্চা কেন্দ্রকে ও চট্টগ্রাম সাহিত্য চর্চা কেন্দ্রের সাবেক সভাপতি সুন্নী জগত পত্রিকার সম্পাদক ও মানবাধিকার কর্মী মাওলানা রেজাউল করিম তালুকদারকে কলম সাহিত্য সংসদ -লন্ডন কেন্দ্রীয় কমিটির পক্ষে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। কলম সাহিত্য সংসদ লন্ডন এর পক্ষে পুরস্কারের অর্থ তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী,কবি ও প্রাবন্ধিক মোঃ কামরুল ইসলাম। অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কলম সাহিত্য সংসদ -লন্ডন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কবি ও শিশু সাহিত্যিক এসএম কুতুবউদ্দিন বখতেয়ার সিএইচআর সি সভাপতি লেখক ও গবেষক সোহেল ফখরুদ-দীন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক কবি ও শিক্ষক পারভীন আক্তার, সাউথ এশিয়ান কলেজের অধ্যাপক মোঃ দিদারুল আলম,চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক কবি হারুনুর রশিদ সহ প্রমুখ।
সমগ্ৰ বিশ্বব্যাপী এই বৈরি পরিবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী উন্নত সমাজ গঠন,মানব সেবা ও সাহিত্য চর্চায় সবাইকে এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন,এই সংগঠন বিশ্বে ১০০ টির বেশি দেশে শাখা নিয়ে সাহিত্য চর্চা ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
কবি ও প্রাবন্ধিক মোঃ কামরুল ইসলাম বলেন —এই ধরনের অনুষ্ঠান ও পুরস্কার প্রদান আদর্শ সমাজ, রাষ্ট্র বিনির্মাণ, সাহিত্য চর্চার ক্ষত্রে বড় ধরনের ভুমিকা রাখবে।সঠিক সাহিত্য চর্চার মাধ্যমে আলোকিত মানুষ ও সমাজ গঠন করা সম্ভব।
সভাপতি এসএম কুতুবউদ্দিন বখতেয়ার বলেন কলম সাহিত্য সংসদ শুধু একটি সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন নয় এটি বিশ্ব মানবতার কল্যানে কাজ করে করে।এটি একটি আদর্শ সংগঠন। তিনি সকলকে সকলকে মানবতার কল্যানে কাজ করার উদাত্ত আহবান জানান।
Discussion about this post