কুতুবউদ্দিন রাজু, চট্টগ্রামঃ
যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ‘সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন’-এর- সহযোগী সংস্থা “অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী, আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড.মোঃ নজরুল ইসলাম হাবিবী ও সংগঠনের সর্ব সিদ্ধান্তে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ‘যোগাযোগ ও প্রযুক্তি ‘সম্পাদক এর নাম ঘোষণা করেন।
তিনি আরো বলেন,কেন্দ্রীয় নেতৃবৃন্দ দল-দর্শনের বাহিরে এসে সমাজ এবং সাহিত্যের কল্যাণে যথা সম্ভব অবদান রাখবে। “কলম সাহিত্য সংসদ-লন্ডন”মুলত একটি সেচ্ছাসেবী সংগঠন।তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের জন্য,সমাজের জন্য সাহিত্য চর্চার পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করার আহবান জানান। জয় হোক মানবতার জয় হোক বাংলা ভাষার।
নির্মূল হোক ধর্ম-বর্ণ, শ্রেণী-বৈষম্যের বিদ্বেষ,একটু হাসি ফুটে উঠুক পৃথিবীর কোন এক কোণার ক্ষুধার্ত,অসুস্থ মানুষের মুখে।এখানে উল্লেখ্য, কুতুবউদ্দিন বখতেয়ার ও মোঃ কামরুল ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক।অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী ও অন্যন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ
তাদের অভিনন্দন ও তাদের উত্তোরত্তর সফলতা কামনা করেন।
Discussion about this post