নিউজ ডেক্সঃ
দেশ এখন করোনা ভাইরাসের কারণে লগডাউন চলতেছে। এর মাঝে পবিত্র মাহে রমজান মানুষ বাড়ি-ঘর থেকে বাহিরের বের হতে পারচ্ছেনা। এসব কর্মহীন একেবারেই উপার্জনোক্ষম।তাই কিংডম পরিবারের উদ্যোগে কাশেম নুর ফাউন্ডেশনের কো চেয়ারম্যান আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী সি.আই.পির অর্থায়নে ও ফাউন্ডেশনের প্রতিনিধি সাইফুল হক চৌধুরী লাভলুর তত্ত্বাবধানে শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে রাউজান উপজেলা লেলাংগারা গ্রামের অসহায় গরীব দুঃস্থ ঘরে রাতের আধারে গিয়ে কোন ফটো সেশন ছাড়ায় সেহেরি ও ইফতার জন্য উপহার সামগ্রী পৌছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মোঃ মহিউল ইসলাম মহিন,শোয়েব উল ইসলাম মনু, মোঃ সেলিম, রবিউল ইসলাম রবি, এমরান, মোর্শেদ,রুবেল,আরমান,সোহেল,মনির, ফয়সাল, তুষার প্রমুখ।
পরিচালক মহিন বলেন,সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এই দূর্যোগের সময়ে সেহেরি ইফতারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান।কিংডম পরিবারের পক্ষ থেকে আগামীতেও আরো উপহার সামগ্রী পৌঁছানোর কার্যকরম অব্যহত থাকবে বলে জানান।
আর্ত মানবতার সেবায় কাশেম নুর ফাউন্ডেশন যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তার জন্য কিংডম পরিবারের পক্ষ থেকে অত্র ফাউন্ডেশনের কো-চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানায়।







Discussion about this post