গীতার বাণী
**
জ্ঞান যোগ
চতুর্থ অধ্যায়
শ্লোক 37-42
**
কাষ্ঠ যেমন দগ্ধ হয়
অনলেতে পুড়ে,
জ্ঞানের আগুনে জ্বলে
ভুল কর্ম, ওরে।
জ্ঞানের সমান কিছু
নহে পূণ্য পূত,
যথাকালে যোগ লাভ
হয় আত্মগত।
জিতেন্দ্রিয় স্রষ্টা-ভক্ত
শ্রদ্ধাবান হন,
সহসা জ্ঞানে পায়
স্রষ্টার দরশন।
ব্যর্থ হয় অজ্ঞ ভ্রষ্ট
শ্রদ্ধা হীন যেই,
ইহ-পরলোকে দুঃখে
কাল কাটে সেই।
জ্ঞানবান ধ্যানী, কর্মী
ভুল মুক্ত রন,
আত্মদর্শী, আত্মজ্ঞানী-
কর্ম যুক্ত হন।
অজ্ঞান সংশয় যত
ছিন্ন করো জ্ঞানে,
ধনঞ্জয়! কর্ম করো
হবে জয় প্রাণে।
**
( ছোট বেলা থেকেই হিন্দু এবং বৌদ্ধ ভাইদের সাথে আমার মেলামেশা ছিল অবারিত। তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে আমি আমন্ত্রণ পেতাম, যেতাম, কবিতা আবৃত্তি করতাম, বক্তৃতা দিতাম, নাটক করতাম।
সে সুবাদে আমাকে তাঁদের ধর্মীয় বই-পুস্তক পড়তে হতো। এ ভাবে সংস্কৃত ও পালি ভাষার সাথে গড়ে ওঠে সখ্যতা।
আজকের অনুবাদটি সে সম্পর্কের ফসল।
**
17. 04. 17
লন্ডন।





Discussion about this post