আজ ২৬ এপ্রিল রোববার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
রোববার বিআইটিআইডিতে মোট নমুনা পরীক্ষা করা হয় ১০১ টি। এর মধ্যে চট্টগ্রামে সাতজনের দেহে করোনা সনাক্ত হয়েছে। সনাক্তদের মধ্যে ৬ জন একই পরিবারের সদস্য, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার রূপনগর মাদার্শা এলাকায়।
আর একজন নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের পুলিশ সদস্য।

এছাড়া লক্ষ্মীপুর জেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বিআইটিআইডিতে এখন পর্যন্ত সর্বমোট ২৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে এ পর্যন্ত ৯১ জন রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম জেলায় শনাক্ত হয়েছেন মোট ৫৫। শনাক্ত অন্যরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৫ জন।







Discussion about this post