নিউজ ডেস্ক : পবিত্র মাহে রমজানের মহিমান্বিত তাৎপর্যকে ধারণ করে চট্টগ্রাম জেলা পুলিশ-এর উদ্যোগে পুলিশ লাইন্স সিভিক সেন্টারে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধানগণসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে অধিক তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ করে তোলে।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও পুলিশ বাহিনীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মহান আল্লাহ তায়ালার নিকট পবিত্র রমজানের আত্মশুদ্ধিমূলক শিক্ষা হৃদয়ে ধারণ করে ন্যায়নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। দেশবাসীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার মাধ্যমে অবিচল থাকার জন্য প্রার্থনা করা হয়।







Discussion about this post