বিশেষ প্রতিনিধি: হাটহাজারী চট্টগ্রাম.
হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাটহাজারী উপজেলা বিএনপির নেতা মুহাম্মদ আলী আকবর না ফেরার দেশে চলে গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে সন্ধ্যা ৮টা ২০ মিনিটে সময় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে এলাকায় ও হাটহাজারী জুড়ে শোকের ছায়া নেমে আসে।
তিনি আরও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ঈদগাহ পরিচালনা পরিষদের তিনবারের অভিবাক সদস্য, নিউ স্টার ক্লাবের সাবেক সভাপতি, হাটহাজারী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও ছিপাতলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক পদে ছিলেন মুহাম্মদ আলী আকবর।
Discussion about this post