নিউজ ডেক্সঃ কুতুব উদ্দীন রাজু
কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোঃ আরিফের ব্যক্তিগত অর্থায়নে ২৯ এপ্রিল বুধবার বিকেল পটিয়া উপজেলার জিরি গ্রামে ২০০ পরিবারের মাঝে গরুর মাংস ও চাউল বিতরণ করা হয়।
মহতি কর্মকান্ড পরিচালনায় ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগনেতা মোঃ শাহ আলম, সমাজসেবক মোঃ সজীব।
সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা অারিফ বলেন করোনা ভাইরাসে ঘরবন্দী মানুষের জন্য আমার ঘরের ১টি গরু জবাই করে কিছু মানুষের পাশে থাকার চেষ্ঠা করেছি। ভবিষ্যতেও সাধ্যানুযায়ী মানুষের পাশে থাকার চেষ্ঠা করব।
তিনি এলাকার সকল সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানান। সাথে সাথে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ ঘরে ঘরে থাকার জন্য এলাকার জনসাধরণকে অনুরোধ জানান।







Discussion about this post