নিউজ ডেস্ক:
তথ্যমন্ত্রীর নির্দেশে রোজা রেখে বিনা পারিশ্রমিকে ধান খেটে বোঝায় করে কৃষকের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ।
দেশের ক্রান্তি লগ্নে শ্রমিক সংকটের কারণে মাননীয় তথ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া মাটি ও মানুষের নেতা ড.হাছান মাহমুদ এমপি’র নির্দেশে রোজা রেখে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান ৬/৭ জন ছাত্রলীগের নেতৃবৃন্দের নিয়ে বিনা পারিশ্রমিকে রোজা রেখে প্রায় দেড় বিগা কৃষকের ধান খেটে বোঝায় করে দীর্ঘ আধা কিলোমিটার হেঁটে কৃষকের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে..
সে সময়ে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান, পোমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা উৎস দাশ, মোঃ মানিক, উচছাস দাশ, মোঃ রিমন সহ প্রমুখ।







Discussion about this post