কুতুবউদ্দিন রাজু, চট্টগ্রামঃ
গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের কর্মসূচি অনুযায়ি চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির নির্দেশনায় হালিশহর থানা গাউসিয়া কমিটির পক্ষ থেকে ১৩ এপ্রিল মঙ্গলবার হালিশহরের আওতাধীন ঈদগাঁ রুপসা বেকারী মোড়, ঝর্ণাপাড়া, ট্রাক সমিতি ও আলহাজ্ব এয়াকুব আলী স্কুল মোড় পর্যন্ত বিভিন্ন শ্রেণী-পেশা’র মানুষের মাঝে মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে সতর্কতা মূলক-প্রচারণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হালিশহর থানা গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি আলহাজ্ব শাহ্ আলম, সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক লায়ন এম এ নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মো: জুবায়েদ উদ্দিন টুটুল, সহ-অর্থ সম্পাদক মো: সরওয়ার সুমন, বঙ্গবন্ধু সাংকৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক স.ম জিয়াউর রহমান, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো: হাসান মুরাদ। এসময় আরো উপস্থিত ছিলেন মো: হোসেন মেম্বার, মো: জসিম উদ্দিন, মো: শাহাদাত ফারুক সৌরভ, মো: জাহেদুল ইসলাম আকাশ, আব্দুল আল-মামুন শুভ, মো: ইফতেখার আলম, মো: মহসিন, মো: ঈমন, মো: সাঈদুল ইসলামসহ ২৫নং রামপুর ওয়ার্ড, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড ও ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড গাউসিয়া কমিটির পরিশ্রমী পীরভাইয়েরা।
Discussion about this post